আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটার তালিকা থেকে নাম বাদ, বাড়ি বাড়ি পুলিশ-সিভিক! কার নির্দেশে নথি যাচাই, খোঁজ শুরু নির্বাচন কমিশনের

Published on: November 28, 2026
---Advertisement---

কলকাতা, ২৮ নভেম্বরঃ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। সেই নাম ফেরানোর আশায় এসআইআর ট্রাইবুনালে আবেদন করেছেন অনেকে। কিন্তু এবার সেই আবেদনকারীদের বাড়িতে গিয়েই নথি যাচাই শুরু করেছে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা! কার নির্দেশে এই কাজ চলছে? পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহের নির্দেশ কে দিয়েছে, তা জানতে খোঁজখবর শুরু করেছে নির্বাচন কমিশন। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে দানা বেঁধেছে এসআইআর বিতর্ক।

বৃহস্পতিবার সিপিএমের তরফে এই অভিযোগ তুলে সিইও দফতরে চিঠি পাঠানো হয়। দলের অভিযোগ, গত ২৫ নভেম্বর হাওড়ার জগাছা ও সাঁতরাগাছি-সহ একাধিক এলাকায় পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ট্রাইবুনালে আবেদন করা বাসিন্দাদের কাছে বিভিন্ন নথি চাইছেন। অথচ, কেন এই নথি চাওয়া হচ্ছে, কার নির্দেশে এই প্রক্রিয়া চলছে, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মীরা। এমনকি বাসিন্দারা নির্দেশের লিখিত কপি দেখতে চাইলে সেটিও দেখানো হয়নি বলে অভিযোগ।

সিপিএমের দাবি, ভোটার তালিকা তৈরি, সংশোধন এবং তার তদারকির সাংবিধানিক ও আইনি দায়িত্ব নির্বাচন কমিশনের। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারার উল্লেখ করে দলটির প্রশ্ন, নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশ ছাড়া পুলিশ কীভাবে ভোটারদের নথি যাচাইয়ের কাজে নামতে পারে? ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং কমিশনের নির্ধারিত আধিকারিকদের বাইরে অন্য কোনও সংস্থা এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে কি না, তা স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।

অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে কমিশন। এক শীর্ষ কর্তার বক্তব্য, পুলিশ যে ফর্ম দেখিয়ে নথি চাইছে, তাতে নির্দিষ্ট কোনও দফতর বা কর্তৃপক্ষের নাম উল্লেখ নেই। ফলে আপাতত সরাসরি এই প্রক্রিয়া বন্ধের নির্দেশ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে কার নির্দেশে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের এই কাজে ব্যবহার করা হচ্ছে, তা জানার চেষ্টা চলছে।

এই ঘটনায় সরব হয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও। তাঁর বক্তব্য, কোনও বৈধ নির্দেশ বা লিখিত নোটিস ছাড়া পুলিশ কিংবা সিভিক ভলান্টিয়াররা বাড়িতে এসে ভোটার সংক্রান্ত নথি দেখতে চাইলে তাঁদের কাছে নির্দেশের বৈধতা জানতে চাওয়া উচিত। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে ভদ্রভাবে তাঁদের ফিরিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

এরই মধ্যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে ভোটারের সম্মতিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ, শুধুমাত্র স্বয়ংক্রিয় পদ্ধতিতে তথ্যের অমিল ধরা পড়লেই কোনও ভোটারের নাম বাদ দেওয়া বা ব্যক্তিগত তথ্যে পরিবর্তন করা যাবে না। এসআইআরের তথ্যের সঙ্গে পুরনো ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখতে হবে। তবে সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর বা সম্মতি ছাড়া কোনও পরিবর্তন করা যাবে না।

এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের অজান্তে তথ্য বদল কিংবা নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহে কমিশনের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের নথি যাচাই নিয়ে প্রশ্ন, অন্যদিকে ভোটারের সম্মতি ছাড়া তথ্য পরিবর্তনে নিষেধাজ্ঞা দুই ঘটনাতেই ভোটার তালিকার স্বচ্ছতা এবং সংশোধন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে নতুন করে নজর পড়েছে। এখন দেখার, পুলিশি তৎপরতার নেপথ্যে কার নির্দেশ ছিল, সেই প্রশ্নের জবাবে কী জানায় কমিশন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

পাহাড়ের পথে ছুটবে টয়ট্রেন, কামরায় চলবে কলমের লড়াই! ‘পাহাড় কেন কবিদের টানে’, অভিনব সাহিত্য সফরের আয়োজন শিলিগুড়িতে

পিছোল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন! জানুয়ারি নয়, ফেব্রুয়ারিতে তালিকা প্রকাশের সিদ্ধান্ত কমিশনের, ফের শুরু হচ্ছে এসএসআর

জিরামজি কর্মীদের জন্য বড় সুখবর! এক ধাক্কায় বাড়ল মাসিক বেতন, ৬০ বছর পর্যন্ত চাকরির সুরক্ষা, মিলবে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটিও

১০ দিনের জন্য বিধানসভায় বিরোধী দলনেতা পদ শূন্য! ঋতব্রতকে সরিয়ে বড় নির্দেশ হাই কোর্টের, ৭ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত স্পিকারের

নাবালকের বিয়ে দিলেই বিপাকে পুরোহিত! বাল্যবিবাহ রুখতে এবার কড়া কলকাতা পুলিশ, হতে পারে গ্রেপ্তারও

ভোরে এসআরএফটিআইয়ে পুলিশের অভিযান! ৩০০ পুলিশকর্মী ঢুকে পড়ুয়াদের সরালেন ক্যাম্পাস থেকে, ধস্তাধস্তির অভিযোগে নতুন করে উত্তেজনা

Leave a Comment