আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ্যের সমস্ত আদিবাসীকে জমির পাট্টা, ঝাড়গ্রাম থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on: November 15, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: জমির অধিকার থেকে সামাজিক সুরক্ষা, আদিবাসী উন্নয়নে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরসা মুন্ডুর জন্মজয়ন্তী উপলক্ষে ‘জনজাতি গৌরব দিবস’ উদ্‌যাপনের মঞ্চ থেকে রাজ্যের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জমির মালিকানা দেওয়ার আশ্বাস দিলেন তিনি। একই সঙ্গে ভুয়ো তফসিলি জাতি (এসসি) শংসাপত্র নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। শবর জনজাতির জন্যও বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। সব মিলিয়ে ঝাড়গ্রামের মঞ্চ থেকে আদিবাসী উন্নয়নকে সামনে রেখে একগুচ্ছ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

শনিবার বিরসা মুন্ডুর জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রামে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর ঘোষণা, শুধু কয়েকজন নয়, গোটা রাজ্যের আদিবাসী মানুষের জমির অধিকার নিশ্চিত করতে চায় সরকার। তাঁর কথায়, ‘‘পাট্টার অধিকার নিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আজ শুধু পাঁচজনকে নয়, গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দিলাম।’’ এই লক্ষ্য পূরণে ইতিমধ্যেই বন দফতর, ভূমি দফতর এবং জনজাতি উন্নয়ন দফতরের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

অন্য দিকে, ভুয়ো এসসি শংসাপত্রের বিষয়টি নিয়েও প্রশাসনকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে শুভেন্দু বলেন, আগের সরকার আদিবাসীদের নাম করে ভুয়ো শংসাপত্র বিলি করেছিল। তাঁর কথায়, ‘‘এই সরকারের আমলে একটা ভুয়ো এসসি সার্টিফিকেটও দিতে দেওয়া হবে না।’’ ইতিমধ্যেই একাধিক ভুয়ো শংসাপত্রধারীকে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রশাসনকে এই বিষয়ে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের মঞ্চ থেকে শবর জনজাতির জন্যও বিশেষ সুবিধার ঘোষণা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, জাতীয় স্তরের বিশেষভাবে বিপন্ন জনজাতি গোষ্ঠী বা পিভিজিটি তালিকায় শবর সম্প্রদায়ের নাম নেই। তবে সেই কারণে রাজ্যের শবরদের বঞ্চিত রাখা হবে না। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই তাঁদের পিভিজিটি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এই ঘোষণাকে শবর সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল।

শুধু জনজাতি উন্নয়ন নয়, ঝাড়গ্রামের পরিকাঠামোগত উন্নয়নেও একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মোট ১৩৭টি প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেই তালিকায় রয়েছে রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হস্টেল, সেতু-সহ একাধিক উন্নয়নমূলক কাজ। বিরসা মুন্ডুর জন্মজয়ন্তীর মঞ্চকে সামনে রেখে জমির অধিকার, ভুয়ো শংসাপত্র রোধ এবং জনজাতির আর্থিক সুরক্ষা তিনটি বিষয়েই স্পষ্ট অবস্থান জানাল রাজ্য সরকার। তবে রাজ্যের সমস্ত আদিবাসী পরিবারের হাতে জমির মালিকানা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবে কত দ্রুত কার্যকর হয়, এখন নজর সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

পুরভোটের মামলা নিয়ে তৃণমূলকে নিশানা শমীকের, ‘সিপিএমকে দিয়ে আদালতে পাঠাচ্ছে’

জগদ্ধাত্রী পুজোর আগে কৃষ্ণনগরে পুলিশের জালে কুখ্যাত ডাকু, উদ্ধার আগ্নেয়াস্ত্র

ছটপুজোয় ফাঁসিরঘাটে নতুন আকর্ষণ গঙ্গারতি, মন্ত্রী নিশীথ প্রামাণিকের  হাত ধরে সূচনা আজ বিকেলে

কৈলাস ঘাটে ছটপুজো উপলক্ষে ঘাট উদ্বোধন ও বিজেপির পৃথক মঞ্চের সূচনা, উপস্থিত বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু

জমি দখলকে কেন্দ্র করে দুই আত্মীয়ের মধ্যে সং/ঘর্ষের পরিস্থিতি! চাষের জমিতে সরষে বপন ঘিরে বচসা থেকে হাতাহাতি, উত্তেজনা শীতলকুচিতে

সামাজিক উদ্যোগের বার্তা দিয়ে শুরু সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজো! দৃষ্টিহীন শিশুদের হাত ধরে উদ্বোধন, শীতবস্ত্র তুলে দিলেন উদ্যোক্তারা

Leave a Comment