আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জমি দখলকে কেন্দ্র করে দুই আত্মীয়ের মধ্যে সং/ঘর্ষের পরিস্থিতি! চাষের জমিতে সরষে বপন ঘিরে বচসা থেকে হাতাহাতি, উত্তেজনা শীতলকুচিতে

Published on: November 15, 2026
---Advertisement---

শীতলকুচি, ১৫ নভেম্বর : জমি বিবাদকে কেন্দ্র করে দুই আত্মীয়ের মধ্যে তীব্র উত্তেজনা ছড়াল শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সর্বেশ্বর জয়দুয়ার গ্রামে। জমির দখল নিয়ে প্রতিবেশী দুই আত্মীয়ের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কি ও একে অপরকে মারধরের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাদমান জমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এক পক্ষের দাবি, জমিটি তাদের স্বনামে রয়েছে। অন্য পক্ষের পাল্টা দাবি, তাঁরা জমিটি কিনেছেন, তবে এখনও জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি।

অভিযোগ, গতকাল এক পক্ষ ওই জমিতে চাষ করে সরষে বপন করে। কিন্তু আজ অন্য পক্ষ সেখানে গিয়ে ফের চাষের কাজ শুরু করে। আর তা নিয়েই দুই পক্ষের মধ্যে প্রথমে শুরু হয় কথা কাটাকাটি। পরে সেই বচসা থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। এক পক্ষের অভিযোগ, অপর পক্ষ মারধর করতে এসেছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করে অন্য পক্ষের দাবি, তাঁরা কাউকে মারধর করতে যাননি।

জমির মালিকানা নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী দাবি ঘিরে এখন চাঞ্চল্য সর্বেশ্বর জয়দুয়ার গ্রামে। ঠিক কী ঘটেছিল? দেখুন ঘটনার সরাসরি চিত্র।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ছটপুজোয় ফাঁসিরঘাটে নতুন আকর্ষণ গঙ্গারতি, মন্ত্রী নিশীথ প্রামাণিকের  হাত ধরে সূচনা আজ বিকেলে

কৈলাস ঘাটে ছটপুজো উপলক্ষে ঘাট উদ্বোধন ও বিজেপির পৃথক মঞ্চের সূচনা, উপস্থিত বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু

সামাজিক উদ্যোগের বার্তা দিয়ে শুরু সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজো! দৃষ্টিহীন শিশুদের হাত ধরে উদ্বোধন, শীতবস্ত্র তুলে দিলেন উদ্যোক্তারা

নতুন সুযোগ পেতে চলেছেন কোন রাশির জাতকরা? জেনে নিন

বারবার সতর্কবার্তাতেও কাজ হয়নি! শৃঙ্খলাভঙ্গে ২২ নেতাকে শোকজ, সাসপেনশনের পথে বিজেপি?

‘ভানুয়াতুতে দ্বীপ কিনেছেন অভিষেক!’ বিস্ফোরক মদন, ২০২৯-এর ভোটের আগে ‘বিদেশে থাকার’ পরামর্শ

Leave a Comment