আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাড়ির খড়ের গাদায় আগুন, দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল পরিবার

Published on: November 13, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, মাথাভাঙা: বাড়ির খড়ের গাদায় আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জ-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোদালক্ষেতি গ্রামে। স্থানীয় বাসিন্দা নরেশ বর্মনের বাড়ির খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আচমকাই খড়ের গাদায় আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনী এবং নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও পুলিশকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পরিবারটি। তবে কী কারণে খড়ের গাদায় আগুন লাগল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক দু*র্ঘ*ট*না! জেনারেটরে চুল জড়িয়ে মৃ*ত্যু একাদশ শ্রেণির ছাত্রীর, শোকের ছায়া তাহেরপুরে

দুর্নীতির প্রতিবাদ করতেই মার! গোঘাটে বিজেপির গোষ্ঠীসংঘর্ষ, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারককে হেনস্থার অভিযোগ

‘পুলিশি হেফাজতে এনকাউন্টারের আশঙ্কা’, সুমিত রায়ের নিরাপত্তা চেয়ে মানবাধিকার কমিশনে স্ত্রী! পুলিশকে কড়া নির্দেশ

রাতের অন্ধকারে অপরাধের ছক! আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন ও বেসবল ব্যাট-সহ পাণ্ডবেশ্বরে গ্রেপ্তার ১০

স্কুলের গা ঘেঁষেই মদের দোকান! লাইসেন্স দেখতে চেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি

বাড়ির আশপাশে সাড়ে ৬ ফুটের ‘পঙ্খিরাজ’! কোচবিহারের মদনমোহন কলোনিতে সাপ ঘিরে চাঞ্চল্য

Leave a Comment