আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শব্দবাজির দাপটের মাঝেও দূষণ কমার দাবি! কালীপুজোর পরিসংখ্যান তুলে ধরলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ

Published on: November 10, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ কালীপুজোর আগে শব্দবাজি নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশিকা সত্ত্বেও শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে দেদার ফেটেছে শব্দবাজি। তীব্র আওয়াজে অতিষ্ঠ হয়েছেন শহরবাসীর একাংশ। বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে জোর চর্চা। আর এই বিতর্কের মধ্যেই দূষণ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে সরকারের অবস্থান স্পষ্ট করলেন পর্যটনমন্ত্রী ডক্টর শংকর ঘোষ।

মন্ত্রী জানিয়েছেন, ২০২১ সালের ৪ নভেম্বর কালীপুজোর দিনে বায়ুদূষণের গড় সূচক (AQI) ছিল ১৩০। সেখানে ২০২৬ সালের কালীপুজোর দিনে সেই সূচক কমে দাঁড়িয়েছে ৮৩-তে। অর্থাৎ, তাঁর দাবি অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় বায়ুদূষণের মাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

শুধু বায়ুদূষণ নয়, শব্দদূষণের পরিসংখ্যানও তুলে ধরেছেন পর্যটনমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে কালীপুজোর দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শব্দের তীব্রতা ছিল ১২০ থেকে ১২৪ ডেসিবেলের মধ্যে। অন্যদিকে, ২০২৬ সালের নভেম্বর মাসে একই সময়সীমায় শব্দের তীব্রতা কমে ১০৭ থেকে ১১০ ডেসিবেলের মধ্যে এসেছে বলে দাবি করেন তিনি।

এই পরিসংখ্যানের ভিত্তিতে মন্ত্রীর বক্তব্য, সরকার পরিবর্তনের পর কালীপুজোর সময় বায়ু ও শব্দদূষণের মাত্রা কিছুটা কমেছে। তবে শহরের বিভিন্ন এলাকায় শব্দবাজি ফাটানোর অভিযোগ এবং তা নিয়ে নাগরিকদের ক্ষোভের মধ্যেই উঠে আসছে অন্য প্রশ্ন—পরিসংখ্যানে উন্নতি হলেও বাস্তবে শব্দদূষণ নিয়ন্ত্রণে আরও কতটা কড়া পদক্ষেপ প্রয়োজন?

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment