আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

স্টেশনারি দোকানের আড়ালে নিষিদ্ধ বাজির কারবার! এনজেপিতে হানা দিয়ে ২০ হাজার টাকার বাজি উদ্ধার, গ্রেফতার ব্যবসায়ী

Published on: November 6, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ স্টেশনারি দোকান। খাতা, কলম, পেনসিলের মতো পড়াশোনার সামগ্রীই সেখানে বিক্রি হওয়ার কথা। কিন্তু সেই দোকানের আড়ালেই চলছিল নিষিদ্ধ বাজির কারবার! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এমনই বেআইনি ব্যবসার পর্দাফাঁস করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রায় ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ বাজি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দোকানের মালিক কুরবান আলিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাউথ কলোনি বাজার এলাকায় কুরবান আলির একটি স্টেশনারি দোকান রয়েছে। সেই দোকান থেকেই গোপনে নিষিদ্ধ বাজি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে প্রথমে খবরের সত্যতা যাচাই করেন নিউ জলপাইগুড়ি থানার আধিকারিকরা। এর পর সাদা পোশাকের পুলিশের একটি দল আচমকাই ওই দোকানে হানা দেয়। শুরু হয় তল্লাশি। আর তাতেই সামনে আসে বেআইনি বাজির মজুতের বিষয়টি। দোকানের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে খবর।

এর পরেই দোকানের মালিক কুরবান আলিকে গ্রেফতার করেন তদন্তকারীরা। বাজিগুলি কোথা থেকে আনা হয়েছিল, কার কার কাছে তা বিক্রি করার পরিকল্পনা ছিল এবং এই কারবারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উৎসবের মরসুমে শব্দবাজি ও নিষিদ্ধ আতশবাজির ব্যবহার রুখতে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। বিশেষ করে লোকালয় ও বাজার এলাকায় বেআইনি বাজির মজুত এবং বিক্রি নিয়ে সতর্ক পুলিশ। সেই পরিস্থিতিতে স্টেশনারি দোকানের আড়ালে এমন কারবারের অভিযোগ নতুন করে নজর কাড়ল।

ধৃত ব্যবসায়ীকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারও যোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনে বিধানসভার অধ্যক্ষ, একাধিক বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক রথীন্দ্রনাথের

ভোটের আগে শিলিগুড়িতে তৃণমূলে বড় ধাক্কা! কংগ্রেসে যোগ মেয়র পারিষদ সিক্তা দে বসু রায়ের

জরিমানার পর রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভ! চালকের বিরুদ্ধে ৪৩টি মামলার দাবি মোটর ভেহিকেল দফতরের

বিহার থেকে অসমে পাচারের ছক! মাটিগাড়ায় আটক দু’টি পিকআপ ভ্যান, উদ্ধার ১১টি মহিষ, আটক চার

বাড়ি ফাঁকা থাকার সুযোগে পরপর দু’টি বাড়িতে চুরি, মাটিগাড়ায় গ্রেফতার অভিযুক্ত, উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

বাগডোগরায় পা রেখেই আলিপুরদুয়ারের পথে শমীক, কালীপুজোর উদ্বোধনে যোগ দেবেন বিজেপির রাজ্য সভাপতি

Leave a Comment