আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মহানন্দার জলে ভেসে এল সদ্যোজাতের দেহ! কামরাঙ্গাগুড়িতে শিউরে ওঠার মতো ঘটনা, প্রশ্নের মুখে মানবিকতা

Published on: November 1, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১ নভেম্বরঃ শিউরে ওঠার মতো দৃশ্য! রবিবারের সকালে মহানন্দা নদীর জলে ভেসে উঠল এক সদ্যোজাত কন্যাশিশুর নিথর দেহ। পৃথিবীর আলো দেখার কয়েক ঘণ্টার মধ্যেই এমন মর্মান্তিক পরিণতি কেন? কে বা কারা সদ্যোজাতকে নদীতে ফেলে গেল? একের পর এক প্রশ্ন ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির কামরাঙ্গাগুড়ি সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কামরাঙ্গাগুড়ি সংলগ্ন মহানন্দা নদীতে একটি শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই নদীর ধারে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। নদী থেকে শিশুটির দেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্ত ও পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক অনুমান, শিশুটির বয়স কয়েক ঘণ্টা থেকে আনুমানিক একদিনের মধ্যে হতে পারে। জন্মের পর নাভির নাড়ি কেটে তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নদীর স্রোতে ভেসেই শিশুটির দেহ কামরাঙ্গাগুড়ি সংলগ্ন এলাকায় এসে পৌঁছেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

তবে এই ঘটনার একাধিক দিক এখনও অন্ধকারে। শিশুটি জীবিত অবস্থায় জন্মেছিল, নাকি মৃত অবস্থায় জন্ম হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। কোথায় তার জন্ম হয়েছিল? পরিবারের কেউ কি এই ঘটনার সঙ্গে যুক্ত? নাকি অন্য কোনও জায়গা থেকে শিশুটির দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে? সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাকে ঘিরে আরও একটি প্রশ্ন সামনে আসছে কন্যাসন্তান হওয়ার কারণেই কি এমন নির্মম পরিণতি? যদিও এ বিষয়ে এখনও কোনও প্রমাণ মেলেনি। তাই অনুমানের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ তদন্তকারীরা।

একটি সদ্যোজাত প্রাণের এমন পরিণতি শুধু একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়, বরং সমাজের মানবিকতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিল। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তেই স্পষ্ট হতে পারে এই ঘটনার প্রকৃত রহস্য। আপাতত মহানন্দার জল থেকে উদ্ধার হওয়া ওই শিশুকন্যাকে ঘিরে উত্তর খুঁজছে গোটা এলাকা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment