আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুজোর আগে মাথাভাঙায় গ্যাস অফিসে চুরি, গ্রিল কেটে ঢুকে আড়াই লক্ষ টাকা লুট! CCTV-তে ধরা পড়ল ছাতা হাতে চোর

Published on: October 8, 2026
---Advertisement---

মাথাভাঙা ৮ অক্টোবর: দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে মাথাভাঙা শহরে গ্যাস অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের মিলেনিয়াম ইন্ডিয়ান গ্যাস অফিসের জানালার লোহার গ্রিল কেটে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে এক দুষ্কৃতী।

অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো অফিস খুলতে এসে প্রথম বিষয়টি নজরে আসে এক কর্মীর। অফিসের ভিতরে ফাইলপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁর। এরপর ক্যাশ বাক্সটি খোলা অবস্থায় দেখতে পান তিনি। বিষয়টি সঙ্গে সঙ্গে এজেন্সির ডিস্ট্রিবিউটরকে জানান। খবর পেয়ে তিনি অফিসে এসে দেখেন, একটি জানালার লোহার গ্রিল কেটে ভিতরে ঢুকেছিল দুষ্কৃতী।

অফিসের CCTV ফুটেজ খতিয়ে দেখতেই চুরির পুরো ঘটনা সামনে আসে। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হাতে ছাতা নিয়ে জানালার গ্রিল ভেঙে অফিসে প্রবেশ করছে। এরপর ক্যাশ বাক্সের তালা ভেঙে ভিতরে থাকা নগদ প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। CCTV ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতী আগে থেকেই অফিসের ভিতরের পরিস্থিতি এবং ক্যাশ বাক্সের অবস্থান সম্পর্কে জানত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সতর্ক থাকুন! আজ কোন রাশির দিনটা কঠিন?

গুজরাট থেকে বিহার, সেখান থেকে মালদহ! ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দুর, ভূতনির বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও এবার SSC! উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, বিধানসভায় আসছে বিল

‘জ্ঞানেশ হটাও’ অভিযানে কলকাতায় ধুন্ধুমার, পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি, পরপর আটক

বাবার পর ছেলেও রাজনীতি ছাড়ার পথে! হুমায়ুনের পর রবিনের ‘সন্ন্যাস’ ঘোষণায় প্রশ্নে আম জনতা উন্নয়ন পার্টির ভবিষ্যৎ

‘শুভেন্দু যতদিন মুখ্যমন্ত্রী, ততদিন বিধানসভায় যাব না’, নওদার মানুষের কাছে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত হুমায়ুনের

Leave a Comment