আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোলাঘাটে শুভেন্দুর বাড়ি-অফিসে পুলিশি তল্লাশি মামলা খারিজ, হাই কোর্টে জমা পুলিশের রিপোর্ট

Published on: September 29, 2026
---Advertisement---

কলকাতা, ২৯ সেপ্টেম্বরঃ  বিরোধী দলনেতা থাকাকালীন কোলাঘাটের অফিস ও ভাড়াবাড়িতে রাজ্য পুলিশের তল্লাশি নিয়ে যে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালতে কোলাঘাট থানার তরফে জমা দেওয়া রিপোর্টে জানানো হয়েছে, তল্লাশির সময় সন্দেহজনক কোনও সামগ্রী পাওয়া যায়নি। সেই কারণে তদন্তও আর এগোয়নি। আদালতের এই সিদ্ধান্তে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে হওয়া ওই পুলিশি অভিযানের প্রসঙ্গ ফের সামনে এল।

ঘটনার সূত্র ২০২৪ সালের মে মাস। তখন রাজ্যে ক্ষমতায় তৃণমূল সরকার, আর নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। লোকসভা ভোটের আবহে আচমকাই কোলাঘাটে তাঁর অফিস এবং ভাড়াবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বিজেপির অভিযোগ ছিল, বিপুল সংখ্যক পুলিশকর্মী বাড়িটি ঘিরে তল্লাশি চালিয়েছিলেন। তা ঘিরে এলাকায় উত্তেজনাও তৈরি হয়।

সেই সময় কোলাঘাটে ছিলেন না শুভেন্দু। অন্য একটি রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন তিনি। পুলিশি অভিযানের খবর পেয়ে রাতেই কোলাঘাটে পৌঁছন তৎকালীন বিরোধী দলনেতা। থানাতেও যান। পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়ে তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁর প্রশ্ন ছিল, আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও কী ভাবে তাঁর অফিস ও ভাড়াবাড়িতে তল্লাশি চালানো হল।

এর পরেই পুলিশি তল্লাশিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেন শুভেন্দু। দীর্ঘ সময় ধরে সেই মামলার শুনানি চলেছে। অবশেষে কোলাঘাট থানার রিপোর্টকে সামনে রেখে মামলাটি খারিজ করল আদালত।

পুলিশের রিপোর্টে তল্লাশির সময় সন্দেহজনক কিছু না পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে তল্লাশির পিছনে রাজনৈতিক উদ্দেশ্যের প্রসঙ্গও রয়েছে বলে জানা গিয়েছে। যদিও ওই রিপোর্টের বিস্তারিত বিষয় এবং আদালতের পর্যবেক্ষণ নিয়ে আরও তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষা রয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরনো একাধিক মামলা ও পুলিশি পদক্ষেপ নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। তারই মধ্যে শুভেন্দুর কোলাঘাট মামলা খারিজের ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment