আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটার তালিকা নিয়ে কমিশনের অন্দরে মতভেদ! ৮ বার ই-মেল, তবু গোয়ায় বাদ ৯৭ ‘যোগ্য’ ভোটারের নাম

Published on: September 25, 2026
---Advertisement---

নয়াদিল্লী, ২৫ সেপ্টেম্বরঃ ভোটার তালিকা সংশোধন ঘিরে এবার নির্বাচন কমিশনের অন্দরেই মতভেদের ছবি সামনে এল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তদন্তমূলক প্রতিবেদনে দাবি, গত ১০ মাসে অন্তত ১৪ বার কমিশনের সিদ্ধান্ত নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। বিতর্কের আবহেই গোয়ায় ৯৭ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকায় না ওঠার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে কমিশনের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার ভূমিকা নিয়ে।

ঘটনার সূত্রপাত গোয়ার ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR-কে ঘিরে। ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ ধরা পড়েছিল বেশ কিছু ভোটারের ক্ষেত্রে। অর্থাৎ, পুরনো ভোটার তালিকার সঙ্গে কোনও ভোটারের তথ্য, যেমন বাবা-মা বা পরিবারের সদস্যের নাম কিংবা বয়সের সংযোগে অসঙ্গতি দেখা গিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই ধরনের ভোটারদের নথি জমা দিয়ে নিজেদের অবস্থান জানানোর সুযোগ দেওয়া হয়।

গোয়ায় ৬৪৯ জন এই প্রক্রিয়ায় নিজেদের নথি জমা দেন। তাঁদের মধ্যে ৯৭ জনকে স্থানীয় নির্বাচন নিবন্ধন আধিকারিক বা ERO-রা যাচাইয়ের পর ভোটার তালিকায় অন্তর্ভুক্তির যোগ্য বলে মনে করেন। অর্থাৎ, আগের বাদ দেওয়ার সিদ্ধান্ত সংশোধন করার প্রয়োজন ছিল। কিন্তু অভিযোগ, সেই সংশোধন করার জন্য প্রয়োজনীয় ‘রোলব্যাক’ সুবিধা ECINet সফ্‌টওয়্যারে সক্রিয় ছিল না।

আর সেখানেই তৈরি হয় বিতর্ক। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের দাবি, ১১ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে গোয়ার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে দিল্লিতে কমিশনের কাছে মোট আটটি ই-মেল পাঠানো হয়। প্রতিবারই সফ্‌টওয়্যারে প্রয়োজনীয় রোলব্যাক সুবিধা চালুর অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় ওই ৯৭ জনের নাম সেখানে ছিল না।

তবে নির্বাচন কমিশনের ব্যাখ্যাও সামনে এসেছে। কমিশন জানিয়েছে, ECINet-এ Form 7-এর মাধ্যমে একবার কোনও নাম বাদ দেওয়ার পর তা ফেরানোর জন্য রোলব্যাকের ব্যবস্থা ছিল না। গোয়া CEO-র দফতর অবশ্য জানিয়েছে, ওই ৯৭টি মামলা পরে আলাদাভাবে BLO-দের মাধ্যমে প্রক্রিয়াধীন করা হয়েছে।

এই ঘটনার মধ্যেই কমিশনের দুই সদস্যের লিখিত আপত্তির প্রতিবেদন প্রকাশ্যে আসায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। তাঁদের আপত্তির বিষয়গুলির মধ্যে ছিল ভোটার তালিকায় নাম যোগ-বিয়োগ, Form 6-এ পরিবর্তন এবং ভোটার তথ্যভান্ডারে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের মতো বিষয়। কমিশনের তরফে অবশ্য দাবি করা হয়েছে, SIR-সহ সমস্ত সিদ্ধান্তই তিন কমিশনারের সম্মতিতেই নেওয়া হয়েছে।

ফলে গোয়ার ৯৭টি নাম এখন শুধু একটি ভোটার তালিকার ঘটনা নয়-ECINet, স্থানীয় নির্বাচন আধিকারিকের ক্ষমতা এবং কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

জন্মের আগেই মাধ্যমিক পরীক্ষা! নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানির হলফনামা নিয়ে হাইকোর্টে রায় স্থগিত

SIR-এ বাদ নাম ফেরানোর দাবিতে মীনাক্ষীদের মিছিল, বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের বাধায় ধুন্ধুমার

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ, সব সিদ্ধান্ত বাতিলের দাবি, মামলা সুপ্রিম কোর্টে

‘দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে ১৫ লক্ষ’, তোলাবাজির অভিযোগে ভোরে গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি

টুলুর মামলায় ফের বেঞ্চ বদল! এফআইআর চ্যালেঞ্জের মামলা ছাড়লেন বিচারপতি, সিদ্ধান্ত এখন প্রধান বিচারপতির হাতে

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে’, পূর্ব বর্ধমানে অভিষেককে নিশানা শুভেন্দুর, ‘সব চোরকে জেলে যেতে হবে’

Leave a Comment