আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঝাঁট হাতে সমাজসেবী, বার্তা শহরবাসীকে ‘স্বচ্ছতা সেবা’ কর্মসূচিতে কোচবিহারজুড়ে পরিচ্ছন্নতার ডাক

Published on: September 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ সেপ্টেম্বরঃ শুধু বক্তৃতা নয়, হাতে ঝাঁটা নিয়ে শহরের রাস্তায় নেমেই পরিচ্ছন্নতার বার্তা। বুধবার কোচবিহার শহরে ‘স্বচ্ছতা সেবা’ কর্মসূচিতে এমনই ছবি দেখা গেল। কোচবিহার পৌরসভার উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী বিরাজ বোসের সহযোগিতায় শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চলে বিশেষ স্বচ্ছতা অভিযান। মদনমোহন বাড়ি, সাগরদিঘি-সহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে হাত লাগান পৌরসভার আধিকারিক ও কর্মীদের পাশাপাশি বিরাজও।

কর্মসূচির লক্ষ্য শুধু রাস্তা বা চত্বর পরিষ্কার করা নয়, শহরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা তৈরি করাও। প্লাস্টিক বর্জন, যত্রতত্র আবর্জনা না ফেলা এবং নিজেদের চারপাশ পরিষ্কার রাখার বার্তা দেওয়া হয় এদিন। পৌরসভার কর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করে সেই বার্তাকেই সামনে আনলেন বিরাজ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, সমাজসেবী বিরাজ বোস-সহ পৌরসভার বিভিন্ন আধিকারিক এবং কর্মীরা।

বিরাজ বলেন, “স্বচ্ছতা সেবা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব।” তাঁর বক্তব্য, শহর পরিষ্কার রাখার দায়িত্ব কেবল পুরসভা বা সাফাইকর্মীদের উপর চাপিয়ে দিলে হবে না। নাগরিকদেরও নিয়মিত সচেতন হতে হবে। বিশেষ করে প্লাস্টিকের ব্যবহার কমানোর উপর জোর দেন তিনি।

পরিচ্ছন্নতার সঙ্গে স্বাস্থ্যসচেতনতার যোগও তুলে ধরেন বিরাজ। তাঁর কথায়, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে রোগব্যাধির ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই উৎসব বা বিশেষ কোনও দিনকে কেন্দ্র করে নয়, সারা বছরই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

প্রধানমন্ত্রী স্বচ্ছতার যে আহ্বান জানিয়েছেন, সেই ভাবনাকে সামনে রেখেই এই কর্মসূচি বলে জানান উদ্যোক্তারা। আগামী দিনেও কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার উদ্যোগ থাকবে বলে জানানো হয়েছে।

শহরকে পরিষ্কার রাখার বার্তা তাই এ দিন শুধু মাইকিংয়ে নয় রাস্তার ধারে, হাতে-হাতে কাজের মধ্য দিয়েই পৌঁছে গেল শহরবাসীর কাছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

১৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার আপিল, অনুমতি দিলেন কে? কমিশনের অন্দরেই প্রশ্ন তুললেন সুখবীর সিং সান্ধু

দিনহাটা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি করার প্রস্তাব, মুখ্যমন্ত্রীর কাছে দাবি বিধায়ক অজয় রায়ের

অভিষেকের বাড়ির গেটে ধাক্কা, চাকরি খোয়ানো পুলিশকর্মীকে স্বস্তি হাই কোর্টে! ‘ভুল গুরুতর নয়’, বরখাস্তের সিদ্ধান্ত বাতিল

‘খাম’ প্রতীক নিয়ে হাই কোর্টে প্রশ্ন! আইএসএফের হাত থেকে ডেমোক্রেটিক তৃণমূলে গেল কী ভাবে, কমিশনের কাছে রিপোর্ট তলব

অর্ণবের পরোক্ষ প্রভাব, উত্তাল হতে পারে দিঘার সমুদ্র! পর্যটক-মৎস্যজীবীদের সতর্ক করতে তৎপর প্রশাসন

দরজায় দরজায় বিজেপি, শুনলেন এলাকার অভাব-অভিযোগ! কোচবিহারের ১৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগে নেতৃত্ব

Leave a Comment