আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিদেশে চিকিৎসায় আপাতত ‘না’,অভিষেককে এসএসকেএমেই দেখানোর পরামর্শ হাই কোর্টের

Published on: July 20, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ২০ জুলাইঃ চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদনেও স্বস্তি মিলল না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, আপাতত তিনি বিদেশে যেতে পারবেন না। তবে তাঁর আইনি রক্ষাকবচের মেয়াদ আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আদালত। একই সঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, কলকাতার এসএসকেএম হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করানো হোক। সেই রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত।

বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপিকে উদ্দেশ করে করা ‘ডিজে বাজানোর’ মন্তব্য সংক্রান্ত মামলার শুনানিতে এ দিন বিষয়টি ওঠে। অভিষেকের আইনজীবী আদালতের কাছে রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি আগামী ২৯ জুলাই আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসার অনুমতি চান। প্রথম আবেদন মঞ্জুর হলেও দ্বিতীয়টিতে সায় দেয়নি আদালত।

শুনানিতে বিচারপতির প্রশ্ন, বিদেশেই কেন চিকিৎসা করাতে হবে? কলকাতায় একাধিক বিশেষজ্ঞ হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব। এমনকি প্রয়োজন হলে সেখানে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আদালতের এই অবস্থানের বিরোধিতা করেন অভিষেকের আইনজীবীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তবে বিচারপতি স্পষ্ট করে দেন, আদালত কোনও ভাবেই আবেদনকারীর চিকিৎসায় বাধা দিতে চায় না। কিন্তু বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা আগে চিকিৎসা-সংক্রান্ত নথিতে স্পষ্ট হওয়া দরকার। তাই আপাতত এসএসকেএমে পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৬ সালে ডানকুনি সংলগ্ন এলাকায় পথদুর্ঘটনায় বাঁ চোখে গুরুতর আঘাত পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর দীর্ঘদিন সিঙ্গাপুর এবং পরে আমেরিকায় তাঁর চিকিৎসা চলে। নিয়মিত ফলো-আপের জন্য বিদেশে যেতে হয় বলেই আদালতে দাবি করা হয়েছিল। কিন্তু আদালতের নির্দেশে আপাতত সেই সফর স্থগিত থাকল। ফলে আইনি রক্ষাকবচ বজায় থাকলেও চিকিৎসার প্রশ্নে নতুন শর্তের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ভুয়ো বিল্ডিং প্ল্যান মামলায় জেলেই উদয়ন, দিনহাটা আদালতে জামিন খারিজ, ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ প্রাক্তন মন্ত্রীর

জনগণনায় মাতৃভাষা ‘কামতাপুরী’ লেখার আবেদন নস্যশেখ উন্নয়ন পরিষদের

দলের বিরুদ্ধে ক্ষোভে আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা, পরে কর্মীর বাড়িতে বিজেপি-খাদ্যসামগ্রী, নগদ ও পাশে থাকার আশ্বাস

২১ জুলাইয়ের স্মরণে কংগ্রেস,মাথাভাঙায় ৯৩-এর শহিদদের শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র রক্ষার বার্তা

তৃনমূলের প্রতীক পেলে শহিদ পরিবারকে মাসে ১০ হাজার, ঘোষণা ঋতব্রতের

২১ জুলাই কমিশন নিয়ে মমতাকে ঘিরে প্রশ্ন, শহিদ মিনার ও মেয়ো রোড থেকে এক সুরে কংগ্রেস-ঋতব্রত শিবির,‘রিপোর্ট চাপা পড়ল কেন?’

Leave a Comment