আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটার নবনির্বাচিত বিধায়ক অজয় রায়কে সংবর্ধনা, সংহতি মর্নিং ইউনিটের উষ্ণ অভ্যর্থনা

Published on: June 15, 2026
---Advertisement---

দিনহাটা, ১৫ জুনঃ দিনহাটা সংহতি মর্নিং ইউনিটের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক তথা সংস্থার সম্মানীয় সভাপতি অজয় রায়কে সংবর্ধনা জানানো হল। সোমবার দিনহাটার শহীদ হেমন্ত বসু কর্নারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে বরণ করে নেন সংস্থার সদস্য ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ সদস্যরা অজয় রায়কে আশীর্বাদ করেন এবং তাঁর আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন। সংস্থার পক্ষ থেকে তাঁকে বিভিন্ন উপহারও তুলে দেওয়া হয়। উপহারের তালিকায় ছিল ফুটবল খেলার জার্সি সেট, ফুটবল, শুভেচ্ছা স্মারক, ঠাকুরের মূর্তি এবং মিষ্টির হাঁড়ি। সংস্থার সদস্যদের মতে, খেলাধুলা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে অজয় রায়ের দীর্ঘদিনের সম্পর্কের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ধর্মেন্দ্র সিংহ, বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, বিশিষ্ট শিক্ষক শ্রীধর কোঙয়ার, রঞ্জিত কর্মকার, বিদ্যুৎ মজুমদার, রতন সাহা, অতনু দেব, বাপ্পা বর্মন-সহ অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অজয় রায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও আশীর্বাদই তাঁর কাজের প্রেরণা। আগামী দিনেও এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment