আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার রহস্যময় প্যাকেট,চাঞ্চল্য সিতাইয়ের কোনাচামটায়

Published on: June 3, 2026
---Advertisement---

সিতাই, ৩ জুন: ভুট্টা ক্ষেত থেকে একাধিক রহস্যময় প্যাকেট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সিতাই ব্লকের চামটা অঞ্চলের কোনাচামটা গ্রামে। বুধবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল প্রায় ১০টা নাগাদ গ্রামের বাসিন্দা তপন দেবনাথ ও দময়ন্তী দেবনাথ একটি ভুট্টা ক্ষেত থেকে পাতা ছিঁড়ছিলেন। সেই সময় তাঁদের নজরে আসে প্লাস্টিকে মোড়ানো কয়েকটি সন্দেহজনক প্যাকেট। অচেনা ও রহস্যজনক ওই প্যাকেটগুলি দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রথমে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্যাকেটগুলির চেহারা দেখে প্রাথমিকভাবে অনেকেরই সন্দেহ হয়, এর মধ্যে নেশাজাতীয় কোনও দ্রব্য থাকতে পারে। ফলে এলাকায় কৌতূহলের পাশাপাশি উদ্বেগও ছড়িয়ে পড়ে।

পুলিশ প্যাকেটগুলি উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে পরীক্ষা করে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া প্যাকেটগুলির ভিতরে কোনও নেশাজাতীয় দ্রব্য বা বেআইনি সামগ্রী মেলেনি। প্যাকেটগুলিতে মূলত আবর্জনা ভর্তি ছিল।

ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হলেও পুলিশের বক্তব্যের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কে বা কারা ওই আবর্জনা ভর্তি প্যাকেটগুলি ভুট্টা ক্ষেতে ফেলে গিয়েছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment