আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আবাসের টাকা নেওয়ার অভিযোগে পঞ্চায়েত সদস্যের বাড়িতে তালা,উত্তেজনা দিনহাটার পেটলায়

Published on: June 3, 2026
---Advertisement---

দিনহাটা, ৩ জুন: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটার পেটলা এলাকায়। বুধবার সিতাই বিধানসভার অন্তর্গত পেটলা ৬/১৯৫ নম্বর বুথে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিক ইকবালের বাড়ির গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান একাধিক আবাস উপভোক্তা।

অভিযোগ, আশিক ইকবাল এবং অপর এক পঞ্চায়েত সদস্য দীপক চন্দ্র রায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু উপভোক্তার কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করেছেন। দীর্ঘদিন কেটে গেলেও ঘর না মেলায় এবং টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।

বুধবার সকালে বেশ কয়েকজন উপভোক্তা ও গ্রামবাসী একত্রিত হয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, আবাস প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন সময়ে টাকা দিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ঘর না পাওয়ায় এখন তাঁরা প্রতারিত বোধ করছেন। বিক্ষোভ চলাকালীন আশিক ইকবালের বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের বক্তব্য, দ্রুত টাকা ফেরত না দেওয়া হলে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হবেন এবং বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। তাঁদের অভিযোগ, সরকারি প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। তবে এই বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য আশিক ইকবাল বা দীপক চন্দ্র রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

ঘটনার তদন্ত ও উপভোক্তাদের অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি উঠেছে স্থানীয় মহলে। এখন দেখার প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment