আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মহিলাদের হাতে বিনামূল্যের বাস টিকিট,চকলেট দিয়ে শুভেচ্ছা জানালেন বিধায়ক অজয় রায়

Published on: June 1, 2026
---Advertisement---

দিনহাটা, ১ জুনঃ রাজ্যে বিজেপি সরকারের শাসন শুরুর প্রথম দিনেই মহিলাদের জন্য বিনামূল্যে বাস যাত্রা পরিষেবার সূচনা করা হয়েছে। রবিবার দিনহাটা এনবিএসটিসি বাসস্ট্যান্ডে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন দিনহাটার বিধায়ক অজয় রায়।

এদিন বাসস্ট্যান্ডে উপস্থিত মহিলা যাত্রীদের হাতে বিনামূল্যের টিকিট তুলে দেন তিনি। পাশাপাশি তাঁদের শুভেচ্ছা জানিয়ে চকলেটও বিতরণ করা হয়। নতুন এই পরিষেবা ঘিরে মহিলা যাত্রীদের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। অনেকেই রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, আপাতত মহিলারা যেকোনো বৈধ সরকারি পরিচয়পত্র দেখিয়ে এই বিনামূল্যের বাস পরিষেবার সুবিধা নিতে পারবেন। সরকার সূত্রে জানা গিয়েছে, মহিলাদের জন্য বিশেষ ‘বাস কার্ড’ চালু না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই কার্যকর থাকবে।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অজয় রায় বলেন, “বিজেপি সরকার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। মহিলাদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, এই প্রকল্পের ফলে কর্মজীবী মহিলা, ছাত্রী, গৃহবধূ-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হবেন। দিনহাটা বাসস্ট্যান্ডে এদিনের এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment