আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বকরি ইদের ছুটিতে কাটছাঁট, দু’দিনের বদলে একদিন ছুটি, নতুন বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

Published on: May 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ মেঃ রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে একের পর এক বদলের ইঙ্গিত মিলছে। এবার সরকারি ছুটির তালিকাতেও পরিবর্তন আনল নতুন বিজেপি সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর আমলে ঘোষিত বকরি ইদের দু’দিনের ছুটি বাতিল করে একদিন ছুটির নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শনিবার রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে, ২৬ ও ২৭ মে নয়, শুধুমাত্র ২৮ মে বকরি ইদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

প্রসঙ্গত, বছরের শুরুতেই রাজ্য সরকার গোটা বছরের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী মে মাসে বকরি ইদ উপলক্ষে টানা দু’দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু চলতি মাসে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার সেই নির্দেশ সংশোধন করে।

নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ২৬ ও ২৭ মে রাজ্যের সমস্ত সরকারি দফতর খোলা থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম চলবে। কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ২৮ মে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র।

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শুভেন্দু অধিকারী-র সরকার প্রশাসনে কর্মসংস্কৃতি ফেরানোর উপর জোর দিচ্ছে। ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে এবং বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করা যাবে না। অর্থাৎ প্রতিদিন ন্যূনতম সাত ঘণ্টা কাজ নিশ্চিত করতে চাইছে সরকার।

রাজনৈতিক মহলের মতে, বকরি ইদের ছুটিতে কাটছাঁট করে সরকার স্পষ্ট বার্তা দিতে চাইছে যে এবার থেকে প্রশাসনে কাজের গতি ও পরিষেবা প্রদানকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে।

বিশেষ করে সরকারি কর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে দুর্গাপুজোর মতো বড় উৎসবের দীর্ঘ ছুটিতেও কি কাটছাঁট করা হবে? যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তবুও নতুন সরকারের এই পদক্ষেপ প্রশাসনিক ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment