আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কেতুগ্রামে বুথের কাছে উদ্ধার ৬ তাজা বোমা, ভোটের দিন চাঞ্চল্য

Published on: April 29, 2026
---Advertisement---

পূর্ব বর্ধমান, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের দিন পূর্ব বর্ধমানের কেতুগ্রাম কেন্দ্রে চাঞ্চল্যকর ঘটনা। বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথের অদূরে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হল ছয়টি তাজা বোমা। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লাইলনের ব্যাগের ভিতরে রাখা ছিল বোমাগুলি। বুথ থেকে অল্প দূরেই এই ব্যাগটি নজরে আসে নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণ মানুষকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বোম নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতেই বোমাগুলি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হবে বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। ভোটের দিন বুথ সংলগ্ন এলাকায় কীভাবে এই বোমাগুলি এল, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

পুলিশ জানিয়েছে, কারা বা কোন উদ্দেশ্যে এই বোমা রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ভোটের দিন এমন ঘটনা নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সবমিলিয়ে, কেতুগ্রামের এই ঘটনায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে এই ঘটনার পেছনের প্রকৃত কারণ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment