আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের মুখে পার্ক স্ট্রিটে সাড়ে ৪ লক্ষ ডলার-সহ গ্রেপ্তার ৩ যুবক

Published on: February 25, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ ফেব্রুয়ারিঃ ভোটের আবহে খাস কলকাতায় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার রাতে Park Street থানা এলাকার একটি অভিযান থেকে সাড়ে ৪ লক্ষ মার্কিন ডলার-সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সায়ন দাস, মহম্মদ আসাদ ও ফিরোজ খান। তিনজনই মুম্বইয়ের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার গভীর রাতে পার্ক স্ট্রিট থানার টহলরত পুলিশ সন্দেহজনকভাবে তাঁদের ঘোরাঘুরি করতে দেখে। আচরণে অসঙ্গতি ধরা পড়ায় তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

তদন্তকারীরা তাঁদের সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করতে চাইলে প্রথমে কিছুটা গড়িমসি করেন অভিযুক্তরা। পরে ব্যাগ খুলতেই চক্ষুচড়ক গাছ হয়ে যায় পুলিশকর্মীদের। ব্যাগের ভিতরে থরে থরে সাজানো ছিল মার্কিন ডলার। গণনা করে দেখা যায়, প্রায় সাড়ে ৪ লক্ষ ডলার রয়েছে সেখানে।

এত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা কোথা থেকে এল, সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে ধৃতরা দাবি করেন, তাঁরা একটি মুদ্রা বিনিময় সংস্থায় কাজ করেন এবং অফিসের কাজেই টাকা নিয়ে মুম্বই যাচ্ছিলেন। তবে পুলিশ উপযুক্ত নথিপত্র দেখতে চাইলে তাঁরা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এরপরই বেআইনি অর্থ পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। বুধবার তাঁদের আদালতে পেশ করা হয়। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার উৎস কী, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ভোটের আগে এই উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment