আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরতে গিয়ে গ্রেপ্তার ৩ মহিলা

Published on: January 31, 2026
---Advertisement---

দিনহাটা, ৩১ জানুয়ারিঃ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাতে গিয়ে বিএসএফের হাতে আটক এক শিশু সহ চারজন বাংলাদেশী মহিলাকে পেশ করা হলো দিনহাটা মহকুমা আদালতে।দিনহাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত জানান ,বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে বিএসএফ ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে।

এরপর সেখানে ছয়জনের মধ্যে দুজন পালিয়ে গেলেও বাকি চারজনকে ধরতে সক্ষম হয় বিএসএফ। পরে তাদের সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে তাদের মধ্যে তিন জনকে শুক্রবার দিনহাটা মহকুমা আদালতে পেশ করে সাহেবগঞ্জ থানার পুলিশ বলে তিনি জানান।

এদিকে জানা গিয়েছে বছর দুয়েক আগে ভারত বাংলাদেশের অন্য সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করে ভিন রাজ্যের কর্মরত ছিল তারা। বর্তমান এস আই আর আবহে বাংলাদেশের ফিরে যাওয়ার চেষ্টা করতেই বিএসএফের হাতে আটক হয় তারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment