দিনহাটা, ২৭ ডিসেম্বর : মন্ত্রী উদয়ন গুহের ওয়ার্ডে চুরির ঘটনায় গ্রেফতার মোট ৩জন। উদ্ধারকৃত স্বর্ণের অলংকার ও নগদ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক পুলিশের।এই সাংবাদিক বৈঠক এ উপস্থিত ছিলেন এসডিপিও ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক।
এছাড়াও শীতের মরশুমে ঘুরতে গেলে তাদের বাড়ি পাহারা দিবে পুলিশ,শুধু পুলিশকে একবার ফোন করে ঘুরতে যাবার তারিখ ও বাড়ির ঠিকানা জানাতে হবে।
দিনহাটা শহর ও গ্রামে চুরির প্রবণতা কমাতে ও শহরকে অপরাধমুক্ত রাখতে এমনটাই জানালেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র।





