আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট বাংলায়,১৪২ আসনে নির্বাচন

Published on: March 15, 2026
---Advertisement---

কলকাতা, ১৫ মার্চঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনে দু’দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। সব দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর আগামী ৪ মে ভোটগণনা করা হবে।

দ্বিতীয় দফায় মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। এই দফায় মূলত দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নদীয়া জেলার ১৭টি আসন করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী এবং হরিণঘাটা।

এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে বাগদা, বনগাঁ উত্তর ও দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, বারাকপুর, টিটাগড়, খড়দহ, দমদম, বরানগর, বিধাননগর, রাজারহাট-নিউটাউন, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বাসন্তী ও কুলতলি সহ একাধিক আসন রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১টি আসনে ভোট হবে। এর মধ্যে রয়েছে গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রাইদিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর, ক্যানিং, সোনারপুর, ভাঙড়, কসবা, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব-পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর ও মগরাহাট।

রাজ্যের রাজধানী কলকাতা-র ১১টি আসনেও দ্বিতীয় দফায় ভোট হবে। এর মধ্যে কলকাতা বন্দর, ভবানীপুর, বালিগঞ্জ, চৌরঙ্গী, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়ার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে।

এছাড়াও হাওড়া জেলার ১৬টি, হুগলী জেলার ১৮টি, পূর্ব বর্ধমান জেলার ১৬টি এবং পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসনেও দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে।

এই দফায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রেই ভোট হওয়ায় রাজনৈতিক মহলের নজর থাকবে দ্বিতীয় দফার নির্বাচনকে ঘিরেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment