আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

 ‘দুয়ারে চিকিৎসা’ থেকে ১০ লক্ষ কর্মসংস্থান, তৃণমূলের ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি

Published on: March 20, 2026
---Advertisement---

কলকাতা, ২০ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলের নেত্রী মমতা ব্যানার্জী ‘প্রতিজ্ঞা’ নামে এই ইস্তেহার প্রকাশ করেন। এতে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইস্তেহারের অন্যতম বড় ঘোষণা ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প। ‘সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি ব্লক ও টাউনে প্রতিবছর চিকিৎসা শিবির করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

শিক্ষাক্ষেত্রেও বড়সড় পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। ‘শিক্ষাই সম্পদ ও ভবিষ্যৎ নিরাপদ’ এই ট্যাগলাইনে ‘বাংলার শিক্ষায়তন’ প্রকল্প চালুর কথা বলা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা হবে বলে দাবি করা হয়েছে।

কর্মসংস্থান নিয়েও জোর দিয়েছে তৃণমূল। ইস্তেহারে উল্লেখ করা হয়েছে, রাজ্যের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ১০ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী ও বার্ধক্য ভাতার মতো চলতি সামাজিক প্রকল্পগুলির পরিসর আরও বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও প্রশাসনিক ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ক্ষমতায় ফিরে রাজ্যে ৭টি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ‘ছাব্বিশের যুদ্ধ’কে সামনে রেখে প্রকাশিত এই ইস্তেহারকে হাতিয়ার করেই ভোটের ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment