আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাত পোহালেই সরস্বতী পুজো, কোচবিহারে জোরকদমে মূর্তি পৌঁছনোর পালা

Published on: January 22, 2026
---Advertisement---

কোচবিহার, ২২ জানুয়ারিঃ রাত পোহালেই সরস্বতী পুজো। তার আগেই উৎসবের আমেজে মেতে উঠেছে কোচবিহার। শহরের কুমোরটুলি থেকে শুরু করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় চত্বর সর্বত্রই চলছে শেষ মুহূর্তের ব্যস্ত প্রস্তুতি। ইতিমধ্যেই কুমোরটুলি থেকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে সরস্বতী প্রতিমা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে জোরকদমে। ছাত্রছাত্রীদের উপস্থিতি, ঢাকের তালে তালে আনন্দধ্বনি আর উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে শহরের একাধিক এলাকা।

কোচবিহারের বিভিন্ন স্কুল ও কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে সরস্বতী পুজোর প্রস্তুতি চোখে পড়ার মতো। কোথাও প্রতিমা সাজানোর কাজ চলছে, কোথাও আলোর সাজে ব্যস্ত পড়ুয়ারা। মূর্তি আনার সময় ঢাকের বাদ্যি ও “মা আসছেন” ধ্বনিতে উৎসবের আবহ তৈরি হচ্ছে। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও পুজোর প্রস্তুতিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

ছাত্রছাত্রীরা জানাচ্ছেন, পড়াশোনার চাপের মাঝেও সরস্বতী পুজো মানেই আলাদা আনন্দ। বন্ধুদের সঙ্গে মিলেমিশে সাজসজ্জা, আলপনা ও প্রসাদের আয়োজন করতে পেরে তারা খুশি। শিক্ষকরা বলছেন, এই পুজো শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও সংস্কৃতির চর্চা বাড়ায়।

সব মিলিয়ে কোচবিহারে সরস্বতী পুজো ঘিরে এখন শুধুই অপেক্ষা। রাত পোহালেই বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠবে গোটা শহর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী ফেডারেশনের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

শিলিগুড়িতে পারিজাতের ৯৩তম জন্মজয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বহু মানুষ

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

Leave a Comment