আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোন রাশিগুলির রাজযোগ? জেনে নিন সাপ্তাহিক পূর্বাভাস

Published on: March 7, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ৭ মার্চঃ মেষ রাশিঃ সংসারে খুব সংযত থাকতে হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে।কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন। কারও কাছ থেকে হঠাৎ কোনও দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জনের ভাগ্য ভাল, কিন্তু ব্যয়ও থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।

বৃষ রাশিঃ সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে। কপালে অপমান জুটতে পারে।ব্যবসায় ভাল যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোথাও আপনার নিন্দা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। ভ্রমণের জন্য দিনটি ভাল হবে না। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে সংক্রামক রোগের উৎপাত বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে। দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।

মিথুন রাশিঃ উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়।প্রেমের ব্যাপারে না এগোনোই ভাল হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। বিশেষ কোনও প্রচেষ্টা সফল না-ও হতে পারে। মিথ্যার আশ্রয় নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপসে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে।

কর্কট রাশিঃ প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ। কুচক্রে পড়ে কোনও ক্ষতি হতে পারে।বায়ুপথে ভ্রমণ হতে পারে। অজান্তে আপনার আচরণে কেউ কষ্ট পাবেন। কাজে সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। পিতা-মাতার জন্য বাড়তি খরচ হতে পারে। গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে।

সিংহ রাশিঃ কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে। কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।কোনও দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার শুভ যোগ। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল।

কন্যা রাশিঃ ভাল কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ। কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সেবাকার্যে শান্তিলাভ। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভাল কোথাও ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে। বন্ধুর সাহায্যে ভাল কিছু হতে পারে। দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি।

তুলা রাশিঃ ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। সকলে মিলে দূরে ভ্রমণ। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে।

বৃশ্চিক রাশিঃ সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ।মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য অর্থব্যয়। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে।

ধনু রাশিঃ পড়াশোনার খুব ভাল সুযোগ আসতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সোনার ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে।

মকর রাশিঃ কোনও ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না। সারা দিন ব্যবসা ভাল চললেও পরে জটিলতা আসতে পারে।সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল হবে। বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে।

কুম্ভ রাশিঃ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যার আশঙ্কা। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে।ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে।  শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। দীর্ঘ দিনের কোনও অসুখ থেকে মুক্তি পাবেন। দুপুরের পরে কোনও ভাল কাজ পণ্ড হতে পারে।

মীন রাশিঃ কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়তে পারেন।স্নেহভাজন কারও সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment