আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা ভোট- ২৩ ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

Published on: March 15, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ মার্চঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোটগণনা হবে আগামী ৪ মে। দিল্লিতে সাংবাদিক বৈঠকে এই সূচি ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৩ কোটি ২৮ লক্ষ এবং মহিলা ভোটার প্রায় ৩ কোটি ১৬ লক্ষ। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১,১৫২ জন।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। পাঁচ রাজ্য মিলিয়ে প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় সাড়ে আট লক্ষ নিরাপত্তাকর্মী।

এছাড়াও ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১,৪৪৪ জন অবজ়ার্ভার, ২১ হাজার সেক্টর অফিসার এবং প্রায় ৪০ হাজার গণনাকর্মী নিয়োগ করা হচ্ছে। ভোটগণনার সময়ের জন্য অতিরিক্ত প্রায় ১৫ হাজার মাইক্রো অবজার্ভারও রাখা হবে বলে কমিশন জানিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment