আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙ্গা থানার এক হোম গার্ডের অস্বাভাবিক মৃ/ত্যু

Published on: March 7, 2026
---Advertisement---

মাথাভাঙা, ৭ মার্চঃ ডিউটি করে বাড়ি ফেরার পর অসুস্থ,হাসপাতালে নিয়ে আসার পর মাথাভাঙ্গা থানার হোম গার্ডকে মৃত বলে ঘোষণা।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা সহ পরিবারে।জানা গিয়েছে মাথাভাঙ্গা থানায় কর্মরত থাকা ওই হোম গার্ড জ্যোতিষ রায়ের বাড়ি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি এলাকায়।

হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। জানা যায় মৃত ওই হোম গার্ড জ্যোতিষ রায় প্রতিদিনের মতো গতকালও মাথাভাঙ্গা ১ ব্লক বিডিও অফিসে ডিউটিতে ছিলেন। কিন্তু ডিউটি সেরে বাড়ি যাবার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।এরপর তাকে পরিবারের সদস্যরা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

এরপর আজ মৃত হোম গার্ড জ্যোতিষ রায়ের মরদেহ মাথাভাঙ্গা থানায় নিয়ে আসা হয় এবং সেখানে গার্ড অব অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, মাথাভাঙ্গা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা সহ অন্যান্য পুলিশ কর্তারাও।প্রত্যেকে শেষ শ্রদ্ধা জানান তাকে।এদিকে সহকর্মীর মৃত্যুতে শোকের ছায়া পুলিশ মহলেও।

মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার জানান, তার বয়স হয়েছিল,আর বেশিদিন চাকরি ছিল না। কিন্তু এভাবে হঠাৎ করে চলে যাওয়া সত্যিই বেদনাদায়ক।তবে পরিবারের পাশে তারা রয়েছেন বলেও জানান তিনি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment