আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে জমি বিবাদের জেরে ভাইপোর ছুরিকাঘাতে কাকার মৃ*ত্যু,গ্রেপ্তার তিন

Published on: February 2, 2026
---Advertisement---

উত্তর দিনাজপুর, ২ জানুয়ারিঃ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর(১)ব্লকের সাহাপুর(২)গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর বাজার এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে নৃশংস খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, পারিবারিক বিবাদের মধ্যেই ভাইপোর ছুরিকাঘাতে প্রাণ হারালেন কাকা।মৃত ব্যক্তির নাম সুজিত রায়(৫২), তিনি শ্রীপুর বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাই কমল রায় ও অধীর রায়ের মধ্যে বিবাদ চলছিল। প্রায় তিন শতক জমির দখল নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়শই বচসা লেগে থাকত বলে দাবি স্থানীয়দের। রবিবার রাতে বাড়ির উঠোনেই দুই পরিবারের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, সেই সময়েই অধীর রায়ের ছেলে অপূর্ব রায় হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাঁর কাকা সুজিত রায়ের পেটে সজোরে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুজিত রায়। স্থানীয়রা ছুটে এলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত ভাইপো অপূর্ব রায়-সহ তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন অধীর রায় ও তাঁর দুই ছেলে অপূর্ব রায় এবং অভয় রায়। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা জানান, “খুনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুর বাজার এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

রান্নার গ্যাস পেতে চরম ভোগান্তি কোচবিহারে, গ্রাহকদের লম্বা লাইন সিলিন্ডার পেতে

সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদের ডাকা ধর্মঘটের সমর্থনে কোচবিহার শহরে মিছিল, কর্মসূচি, সাড়া কেমন?

Leave a Comment