মাথাভাঙা, ৭ জানুয়ারিঃ ৪২ তম জেলা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে খেলতে যাচ্ছে মাথাভাঙ্গা ১ ব্লকের সাতগ্রাম কুর্শামারি জুনিয়ার বেসিক স্কুলের দুই পড়ুয়া।
উল্লেখ্য, যে গতকাল সোমবার জেলা পর্যায়ের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী স্তরের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কোচবিহার ১ ব্লকের চান্দামারী এলাকায়। আর সেখানে বালিকা ক বিভাগ ৭৫ মিটার দৌড় প্রতিযোগিতায় মেহের বানু এবং বালক গ বিভাগ ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সুবর্ণ বর্মন প্রথম স্থান অধিকার করে সাতগ্রাম কুর্শামারি জুনিয়ার বেসিক স্কুল থেকে।
রাজ্য স্তরের খেলা অনুষ্ঠিত হবে আগামী ৯ এবং ১০ জানুয়ারি,সুবর্ণ বর্মন এবং মেহের বানু রাজ্য স্তর প্রতিযোগিতায় অংশ করার জন্য রওনা দেবে বলে জানা গেছে।
বিদ্যালয় থেকে জেলা পর্যায়ের খেলায় দুজন প্রথম স্থান অধিকার করায় সেই দুই পড়ুয়াকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।সেই সাথে তাদের হাতে কিছু খেলার সামগ্রী,ফুল এবং ফলের চারা তুলে দেওয়া হয় এমনকি প্রত্যেক পড়ুয়াকে মিষ্টিমুখ করানো হয় বলেও জানা গিয়েছে।





