ঘোকসাডাঙা, ৭ ডিসেম্বরঃ রবিবার মাথাভাঙা ২ব্লকের যুব তৃনমূলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং শুভেন্দু অধিকারীর কাশপুতুল দাহ করা হলো ঘোকসাডাঙা হাইরোড চৌপথি এলাকায়।
এদিন দুপুরে কর্মসূচি তে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃনমূল যুব সভাপতি স্বপন বর্মণ, মাথাভাঙা ২ব্লকের যুব সভাপতি পিন্টু বর্মণ, সহ সভাপতি মদন বর্মণ, জেলা যুব সাধারণ সম্পাদক ডঃ সহদেব রায় সহ অন্যান্য রা।
এদিন হাইরোড চৌপথি এলাকায় বিক্ষোভ মিছিল করে কাশপুতুল দাহ করা হয়।জেলা যুব সভাপতি স্বপন বর্মণ বলেন ‘ ভোট চোর মোদীকে দিল্লির গদী থেকে সরানোর জন্য এবং এস আই আর এর নামে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং উগ্র সাম্প্রদায়িক যে রাজনীতি বিজেপি করছে তার প্রতিবাদে আজকের কর্মসূচি, পাশাপাশি জেলার অন্যান্য স্থানেও এই কর্মসূচি হচ্ছে বলেও জানান তিনি ‘।





