আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিতর্কে ধূপগুড়ির তৃণমূল নেতা বীরেন রায়, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন

Published on: March 13, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১৩ মার্চঃ  ফের সংবাদ শিরোনামে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গ্রামীণ ব্লক আইএনটিটিইউসি (INTTUC) সভাপতি বীরেন রায়। ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে এবার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে গিয়ে ‘দলীয় রং’ খোঁজার অভিযোগ উঠল।

স্থানীয় সূত্রে খবর, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বীরেন বাবু। অভিযোগ, তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন, যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ বাসিন্দারা তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পরিস্থিতি বেগতিক দেখে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবি রাভা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজের বাইকে করে উদ্ধার করে নিয়ে যান বলে দাবি করেছেন স্থানীয়রা।উল্লেখ্য, সম্প্রতি আগ্নেয়াস্ত্র হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে একটি ভাইরাল ভিডিওর কারণে বীরেন রায়ের নাম চর্চায় এসেছিল। সেই ঘটনায় ইতিমত্যেই দলীয় স্তরে তাঁকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। আজকের এই নতুন বিতর্ক নিয়ে বিজেপির তরফে তীব্র নিন্দা জানানো হয়েছে। বারবার বিতর্কে জড়ানো এই নেতার বিরুদ্ধে শাসকদল শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment