কোচবিহার, ২০ ফেব্রুয়ারি : অনশনের সামিল কামতাপুরী কেএলও এবং লিঙ্কম্যান ও নির্যাতিতা পরিবারের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
আন্দোলনকারীদের দাবি বিষয়টি যথাস্থানে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন। আজ তিনি ওই আশ্বাস দেন তিনি।আন্দোলনকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের স্পেশাল হোম গার্ডে নিয়োগ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
ওই আন্দোলকারীদের সাথে দেখা করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানিয়েছেন যথাস্থানে দাবির বিষয়টি তুলে ধরা হবে।





