আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শহরের দুই ওয়ার্ডে প্রাত:ভ্রমণ কর্মসূচি তৃণমূলের জেলা সভাপতির, নিলেন সমস্যা মেটানোর উদ্যোগ

Published on: February 18, 2026
---Advertisement---

কোচবিহার, ১৮ ফেব্রুয়ারি : কোচবিহার শহরের দুটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রাত ভ্রমণ কর্মসূচি হল।আজ সকালে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

জানা গিয়েছে, এদিন শহরের ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের পৌর পরিষেবা সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি। তার সঙ্গে পৌরসভার চেয়ারম্যান সহ ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।অভিজিৎ বাবু জানিয়েছেন, মানুষের ছোট ছোট দাবিগুলো রাস্তা, ড্রেন, কালভার্ট সংস্কারের মতো কাজ অতি দ্রুতই শুরু হবে।জঞ্জাল ও প্লাস্টিক মুক্ত শহর গড়তে কোচবিহার পৌরসভাকে সহযোগিতা করবে শহরবাসী এটা আমাদের প্রত্যাশা।

বেশ কিছুদিন থেকেই কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডে এমন কর্মসূচি করছেন তৃণমূল নেতৃত্ব। মূলত শহরবাসীর ছোটখাটো সমস্যা কি রয়েছে তা সরোজমিনে দেখে দ্রুত সমাধানের উদ্যোগ নিতেই ওই কর্মসূচি। তিন নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডের কর্মসূচি ঘিরে ছিল ব্যাপক উৎসাহ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment