মাথাভাঙা, ১৮ ফেব্রুয়ারিঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে সমস্ত রাজনৈতিক দল।চলছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়াল লিখন।সেইমতো মাথাভাঙ্গা শহরে দেওয়াল লিখন শুরু করলো তৃণমূল কংগ্রেস।এদিন মাথাভাঙ্গা শহরের ৩ নং ওয়ার্ডে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে দেওয়াল লিখন শুরু করে তৃণমূল কংগ্রেস।
এদিন মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দেওয়াল লিখন করা হয়। উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকার,ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা,শ্রমিক নেতা সুজিত সাহা সহ আরও অন্যান্যরা।
বিশ্বজিৎ রায় এবং প্রবীর সরকার জানান আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখনের কাজ শুরু হলো ৩ নং ওয়ার্ড দিয়ে।আগামীতে শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন হবে বলেও জানান।





