মাথাভাঙা, ২৯ মার্চঃ আগামী ২৩ শে এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট।আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নির্বাচনী কমিটি।
রাজ্য ঘোষিত মাথাভাঙ্গা বিধানসভার এই নির্বাচনী কমিটির সকল পদাধিকারী এবং সদস্যদের নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মনের উপস্থিতিতে।এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা ২ ব্লকের নিউ চ্যাংড়াবান্ধা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে।
এদিনের এই বৈঠকের ব্যাপারে সাবলু বর্মন জানান রাজ্য ঘোষিত নির্বাচনী কমিটির আজ প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো,বৈঠকে বেশিরভাগ সকলেই উপস্থিত ছিলেন।সকলে মিলে একজোট হয়ে কাজ করতে হবে, মাথাভাঙ্গা কেন্দ্রকে জেতাতে হবে এবং মুখ্যমন্ত্রীকে উপহার দিতে হবে তাই বিজেপিকে হারাতে নবীন প্রবীণদের নিয়ে এদিনের এই বৈঠক বলেও জানান তিনি।





