তুফানগঞ্জ, ২৯ মার্চ : দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়াল তুফানগঞ্জ-২ ব্লকের ফেরশাবাড়ি এলাকায়।
তৃণমূলের অভিযোগ, বিজেপির নেতৃত্বে হামলা চালান হয়। তাতে তৃণমূলের যুব নেতা রতন শিকদারের পা ভেঙে যায়। তাঁকে প্রথমে বক্সিরহাট হাসপাতালে ও পরে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, ওই ঘটনায় এক বিজেপি নেতাকে আটক করেছে বক্সিরহাট থানার পুলিশ।তৃণমূলের দাবি, পরিকল্পিত হামলা চালানো হয়েছে।যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।





