আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ, মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে মিছিল ট্রেড ইউনিয়ন ও কিষান মোর্চার

Published on: December 17, 2025
---Advertisement---

শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহ ও সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে বুধবার ১৭ই ডিসেম্বর মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। দুপুর প্রায় ২টা নাগাদ শুরু হওয়া এই মিছিল শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পিএফ অফিসের সামনে এসে শেষ হয়। সেখানে পিএফ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।

এই কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। শ্রমিকদের প্রাপ্য ভবিষ্যনিধি সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শ্রমিকদের পিএফ সংক্রান্ত নানা সমস্যা অবহেলিত হয়ে রয়েছে। একই সঙ্গে কৃষকদের ন্যায্য দাবি নিয়েও প্রশাসনের তরফে যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে না। পিএফ অফিসের সামনে ঘেরাও কর্মসূচি চলাকালীন সংগঠনের নেতৃত্ব জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।

এদিনের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পিএফ অফিস চত্বরে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী ফেডারেশনের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

শিলিগুড়িতে পারিজাতের ৯৩তম জন্মজয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বহু মানুষ

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

Leave a Comment