আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিক্ষাকর্মী নিয়োগে তৎপর এসএসসি, গ্রুপ সি ও ডি পরীক্ষার প্রস্তুতি শুরু

Published on: December 14, 2025
---Advertisement---

কলকাতা, ১৪ ডিসেম্বরঃ শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হওয়ার পর এবার শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৎপর হল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই দুই পদের জন্য মোট ১৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে গ্রুপ সি পদের জন্য আবেদনকারীর সংখ্যাই সবচেয়ে বেশি।

শনিবার রাতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এখন চাকরিপ্রার্থীদের সবচেয়ে বড় প্রশ্ন পরীক্ষা কবে ? কমিশন সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দুটি পদের জন্য পৃথক পৃথক লিখিত পরীক্ষা আয়োজন করবে এসএসসি।

পরীক্ষার্থীর সংখ্যা বিপুল হওয়ায় সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য একসঙ্গে প্রচুর পরীক্ষাকেন্দ্রের প্রয়োজন পড়বে। সেই কারণেই হাতে পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে কমিশন। সূত্রের খবর, পরীক্ষার দিনক্ষণ ও পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ সি পদে মোট শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি এবং গ্রুপ ডি পদে শূন্যপদের সংখ্যা ৫,৪৮৮টি। তবে শূন্যপদ আরও বাড়ানোর দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে চাকরিপ্রার্থীদের একাংশ।

প্রসঙ্গত, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আবেদনের সময়সীমা প্রথমে ছিল ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। পরে তা বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়। প্রযুক্তিগত সমস্যার কারণে শেষ পর্যন্ত সময়সীমা আরও বাড়িয়ে ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছিল।

এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে রয়েছে অতীতের আইনি জটিলতাও। সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ছয় মাস ধরে গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারাদের বেতন বন্ধ রয়েছে। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল করে দেয়। সেই সঙ্গে ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করেছে কমিশন। আদালত স্পষ্ট জানিয়েছে, এই পরীক্ষায় চিহ্নিত অযোগ্যরা কোনওভাবেই অংশ নিতে পারবেন না।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment