আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দীর্ঘ প্রতীক্ষার অবসান,খলিশামারিতে ৪.৪ কিমি রাস্তা নির্মাণের শুভ সূচনা

Published on: February 16, 2026
---Advertisement---

শীতলকুচি, ১৬ ফেব্রুয়ারি: অবশেষে পূরণ হতে চলেছে দীর্ঘদিনের দাবি। খলিশা মারি অঞ্চলের খণ্ড নলগ্রাম এলাকায় পঞ্চানন হরিমন্দির থেকে টেকনি মোড় পর্যন্ত প্রায় ৪.৪ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা হলো সোমবার দুপুরে। পথশ্রী চতুর্থ প্রকল্প-এর আওতায় প্রায় ২ কোটি ৪১ হাজার টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, শীতলকুচি কলেজ পরিচালন কমিটির সভাপতি তপন কুমার গুহ, বিশিষ্ট সমাজসেবী ফটিক চন্দ্র বর্মন, সুকুমার বর্মন, মজিরুদ্দিন খন্দকার-সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা। ফিতে কেটে ও নারকেল ভেঙে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে রাস্তার অবস্থা ছিল অত্যন্ত বেহাল। বিশেষ করে বর্ষাকালে কাদা ও জল জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ থেকে শুরু করে রোগী পরিবহন—সকল ক্ষেত্রেই চরম সমস্যার সম্মুখীন হতে হতো এলাকাবাসীকে। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার আবেদন জানানো হয়েছিল।

এলাকার বাসিন্দা রণজিৎ বর্মন বলেন, “বর্ষার সময় হাঁটাও কঠিন হয়ে যেত। রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা খুবই স্বস্তিতে। দ্রুত কাজ শেষ হলে আমাদের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে।”

স্থানীয় নেতৃত্বের দাবি, রাস্তা নির্মাণ সম্পূর্ণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা-স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রশাসনের পক্ষ থেকে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment