কোচবিহার, ৩ জানুয়ারিঃ কোচবিহার জেলায় আরও একটি রাস্তার কাজের উদ্বোধন হল। আজ শনিবার কোচবিহার ১ নম্বর ব্লকের নাককাটি বাজারে প্রায় ৬ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন হয়। উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক রাজু প্রায় মিশ্র।
সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ হবে। জেলাশাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত, বিশিষ্ট সমাজ সেবক কালিশংকর রায় , জ্যোতির্ময় দাস সহ অন্যান্যরা । জানা গিয়েছে পথশ্রী প্রকল্পে ওই কাজ হচ্ছে।





