আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাংলায় ১৫ দিন থাকার ঘোষণা অমিত শাহের, ভোটের আগে ‘ডেইলি প্যাসেঞ্জারি’ কটাক্ষ কুণাল ঘোষের

Published on: April 2, 2026
---Advertisement---

কলকাতা, ২ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক ময়দান ক্রমেই উত্তপ্ত হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনঘন বাংলায় আসা নিয়ে ফের সরব তৃণমূল। এরই মধ্যে ভোট প্রচারে ১৫ দিন রাজ্যে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ জানান, পশ্চিমবঙ্গের নির্বাচনে তিনি দীর্ঘ সময় ধরে রাজ্যে থেকে প্রচার করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন। বিশেষ করে বিজেপি প্রার্থীদের সমর্থনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান তিনি। তাঁর কথায়, “ভোটের সময় বাংলাতেই থাকব, মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাব।”
এই মন্তব্যের জবাবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, “ভোটের আগে যতদিন খুশি থাকুন, তবে সাহস থাকলে বলুন ফল ঘোষণার পরও একদিন বাংলায় থাকবেন।”

বিজেপির শীর্ষ নেতৃত্বের বারবার বাংলায় আসা নিয়ে তৃণমূলের অভিযোগ, এটি ‘ডেইলি প্যাসেঞ্জারি’র মতো হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, রাজ্য নেতৃত্বের উপর ভরসা না থাকায় কেন্দ্রীয় নেতাদের বারবার আসতে হচ্ছে।
অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির সাংগঠনিক দুর্বলতা, গোষ্ঠীদ্বন্দ্ব এবং প্রার্থী ঘোষণার পর বিক্ষোভ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ফলে শীর্ষ নেতৃত্বের সরাসরি হস্তক্ষেপ বাড়ছে।

তবে বিজেপির দাবি, পরিবর্তনের লক্ষ্যে তারা সর্বশক্তি দিয়ে লড়াই করছে এবং কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি কর্মী-সমর্থকদের মনোবল বাড়াচ্ছে।সব মিলিয়ে ভোটের আগে এই মন্তব্য-পাল্টা মন্তব্য ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment