আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“আমরা যাদের বাদ দিই, বিজেপি তাদেরই প্রার্থী করে বাঁকুড়ার সভায় আক্রমণ

Published on: April 2, 2026
---Advertisement---

বাঁকুড়া, ২ এপ্রিল: বিধানসভা নির্বাচনের প্রচারে তালডাংরায় সভা থেকে বিজেপি প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু-র সমর্থনে প্রচারে গিয়ে তিনি বলেন, বিজেপি এমন ব্যক্তিদের প্রার্থী করছে যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।অভিষেকের বক্তব্য, “আমরা যাদের বর্জন করি, বিজেপি তাদেরই মাথায় তুলে দেয়।” তাঁর অভিযোগ, তালডাংরার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পূর্বে থানায় অভিযোগ দায়ের হয়েছিল এবং তিনি একসময় তৃণমূলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

পরবর্তীতে তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হয় বলে দাবি করেন অভিষেক।বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে। পাশাপাশি বিরোধী শিবিরের বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি।অন্যদিকে, তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর পক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অভিষেক।

তাঁর দাবি, এলাকার মানুষ প্রার্থীর কাজ ও দক্ষতার সঙ্গে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন।সভা থেকে উন্নয়নের একাধিক প্রতিশ্রুতিও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তালডাংরায় শিলাবতী নদীর উপর সেতু নির্মাণ এবং একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি যেসব এলাকায় তৃণমূল পিছিয়ে রয়েছে, সেখানেও জয়ের আহ্বান জানান।সব মিলিয়ে তালডাংরায় এবার তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াই তীব্র আকার নিচ্ছে। নির্বাচনের ফলেই স্পষ্ট হবে শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকছে জনমত।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment