আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বালি বোঝাই ডাম্পারের পেছনে ছোট চার চাকা গাড়ির ধা/ক্কায় ভয়াবহ পথ দু/র্ঘটনা

Published on: February 6, 2026
---Advertisement---

মাথাভাঙা, ৬ ফেব্রুয়ারিঃ বালি বোঝাই ডাম্পারের পেছনে ছোট চার চাকা গাড়ির ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো মাথাভাঙ্গাতে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ছোট চার চাকা গাড়ির সামনের অংশ। পাশাপাশি ঘটনায় গুরুতর জখম হন এক ব্যক্তি।

ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে আনুমানিক ১২ টার দিকে মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়কের শিকারপুর হাজির দোকান মসজিদ সংলগ্ন এলাকায়।পুলিশ সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম সমীর মোদক তার বাড়ি মাথাভাঙ্গায়।

জানা গেছে সমীর মোদক বৃহস্পতিবার রাতে ময়নাগুড়ি থেকে ছোট গাড়িতে করে বাড়ির উদ্দ্যেশ্যে মাথাভাঙ্গা ফিরছিলেন।আর সে সময় হাজির দোকান মসজিদ সংলগ্ন এলাকায় সেই ছোটো চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে।

ঘটনায় ছোটো গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি গুরুতর জখম হন সমীর মোদক। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।তবে তার জখম গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙা থানার পুলিশও।পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে উদ্ধার করে এমনকি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment