আলিপুরদুয়ার, ২৯ মার্চ: ফালাকাটা বিধানসভা কেন্দ্রের জটেশ্বর এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছেড়ার অভিযোগ কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
জানা গিয়েছে, জটেশ্বর বাজার লাগোয়া সুভাষ পল্লি এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে লাগানো তৃণমূলের একাধিক পতাকা লাগান হয়। রাতের অন্ধকারে কেউ বা কারা সেসব ছিঁড়ে ফেলে দেয়। পরে সেই পতাকাগুলি নর্দমা ও আশপাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে দেখা যায়।
বিষয়টি নজরে আসতেই সাময়িক উত্তেজনা তৈরি হয় জটেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪১ নম্বর পার্টের সুভাষ পল্লি এলাকায়।ঘটনায় বিরোধী রাজনৈতিক শিবির বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। যদিও তৃণমূলের ওই অভিযোগকে খারিজ করেছে বিজেপি।





