আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ধান বোঝাই গাড়িতে আচমকা আ/গুন

Published on: December 7, 2025
---Advertisement---

মাথাভাঙা, ৭ ডিসেম্বঃ গাড়িতে করে ধানের আঁটি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে লাগলো আগুন।ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় পাশাপাশি খবর দেওয়া নিশিগঞ্জ দমকল বিভাগে।

রবিবার ধানের আঁটি বোঝাই গাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ২ নং ব্লকের নিশিগঞ্জ ২ নং অঞ্চলের ছন্নমাদার এলাকায়।যদিও আগুন লাগার সাথে সাথে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনে ধানের আঁটি পুড়ে গেলেও এলাকাবাসী এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় গাড়িটি।দমকল সূত্রে খবর রাস্তার ওপরে থাকা ইলেকট্রিক তারের সংস্পর্শে চলে আসে অতিরিক্ত পরিমানে ধানের আঁটি বোঝাই গাড়িটি।যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে অনুমান।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment