আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘মহাত্মাশ্রী’ প্রকল্পে ২০০০কোটি টাকার বরাদ্দ, অন্তর্বর্তী বাজেটে ঘোষণা রাজ্যের

Published on: February 5, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ রাজ্যের অন্তর্বর্তী বাজেটে গ্রামাঞ্চলের কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে ‘মহাত্মাশ্রী’ প্রকল্পে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ১০০ দিনের কাজের আদলে চালু করা এই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ফলে রাজ্যের বহু শ্রমিক ও কৃষক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে রাজ্য সরকার নিজেদের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘মহাত্মাশ্রী’ করে। রাজ্যপালের অনুমোদনের পর গত ডিসেম্বর থেকেই এই নতুন নাম কার্যকর হয়েছে। প্রকল্পে কর্মদিবস বৃদ্ধির কথাও জানানো হয়েছে।

বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, গ্রামীণ এলাকার দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এই প্রকল্পে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে নির্দিষ্ট কর্মদিবসে কাজের বিনিময়ে আরও বেশি মানুষের হাতে অর্থ পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

১০০ দিনের কাজের টাকা নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। রাজ্যের অভিযোগ, কেন্দ্র প্রাপ্য অর্থ না দেওয়ায় শ্রমিক ও কৃষকরা বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্যোগী হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে এই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা গ্রামবাংলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি কর্মসংস্থানের বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment