আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর মানেই এনআরসি,বাংলায় বিজেপির পরাজয় সময়ের অপেক্ষা: কলকাতায় অখিলেশ যাদব

Published on: January 27, 2026
---Advertisement---

কলকাতা, ২৭ জানুয়ারি: মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৈঠকের পর মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাজের প্রশংসা করে বলেন, “অখিলেশ দারুণ কাজ করছে। ওর আগামীর জন্য শুভকামনা রইল।” এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে, বিশেষ করে ভোটমুখী বাংলার প্রেক্ষাপটে।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, বিজেপির বিরুদ্ধে কার্যত একাই লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের কথায়, “বিজেপি নানা ভাবে সমস্যা তৈরি করছে। বাংলায় এসআইআর চালু করা হয়েছে। বেশি মানুষ যাতে ভোট দিতে পারেন, সেই লক্ষ্য নয় বরং সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে।”

এসআইআর প্রসঙ্গে অখিলেশ যাদব সরাসরি অভিযোগ করেন, এটি আসলে এনআরসিরই অন্য রূপ। তিনি বলেন, “এতদিন ভোট চুরির অভিযোগ তোলা হচ্ছিল। কিন্তু দিদি ডিজিটাল ভোট চুরি রুখে দিয়েছেন।” পাশাপাশি মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “মহারাষ্ট্রে ইডি, সিবিআই ও আয়কর দফতরকে কাজে লাগিয়েই জয় পেয়েছে বিজেপি।”

প্রসঙ্গত, সোমবার সস্ত্রীক কলকাতায় পৌঁছন অখিলেশ যাদব। মঙ্গলবার শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেই উপলক্ষেই এই সফর হলেও, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। আগেই জল্পনা চলছিল, এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হবে কি না মঙ্গলবার সকালে সেই জল্পনাই সত্যি হয়।

সোমবার কলকাতা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন অখিলেশ। আই-প্যাক ও ইডি অভিযানের পেনড্রাইভ বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি এখনও পেনড্রাইভের ‘পেইন’ ভুলতে পারেনি। তাঁর মন্তব্য, “বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন এই সত্য বিজেপি মেনে নিতে পারছে না।”

এই প্রসঙ্গ টেনেই বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সমাজবাদী প্রধান। অখিলেশ যাদবের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। তাঁর কথায়, “বিজেপি নিজেই জানে তারা জিততে পারবে না। এখন তাদের একমাত্র লক্ষ্য, সম্মানের সঙ্গে হার স্বীকার করা।”

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment