আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কুইজ প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ মহিলাদের একজোট করার বার্তা শাসক দলের

Published on: February 21, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২১ ফেব্রুয়ারিঃ বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটকে আরও বেশি করে সংগঠিত করার লক্ষ্যে বসিরহাটে অভিনব কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও রাজনৈতিক প্রচারে কোনও খামতি রাখতে নারাজ শাসক দল। রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের একত্রিত করতে জোর দিচ্ছে দলীয় নেতৃত্ব।

বসিরহাট শহরের টাউন হলে আয়োজিত হল এক কুইজ প্রতিযোগিতা। বসিরহাট শহর শ্রমিক সংগঠনের সহ-সভাপতি অলোক সর্দারের উদ্যোগে ‘আবার খেলা হবে’ কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এতে শহরের ২৩টি ওয়ার্ডের মহিলা তৃণমূল সদস্যদের পাশাপাশি সাধারণ মহিলা ভোটাররাও অংশ নেন। প্রশ্নোত্তরের মাধ্যমে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক উদ্যোগ এবং রাজনৈতিক বার্তা তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভ্রা ঘোষ বসু, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুষা মজুমদার, শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক কৌশিক দত্ত-সহ একাধিক জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব। বক্তৃতায় অলোক সর্দার বলেন, মহিলারাই আজ রাজ্যের উন্নয়নের অন্যতম প্রধান শক্তি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু থেকেই মহিলাদের স্বনির্ভরতা ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করে চলেছেন। সেই বার্তাই ঘরে ঘরে পৌঁছে দিতে এই উদ্যোগ।

শুভ্রা ঘোষ বসু বলেন, মহিলারা এখন আর নীরব দর্শক নন; শিক্ষা, স্বাস্থ্য ও স্বনির্ভরতার ক্ষেত্রে তারা এগিয়ে এসেছেন। এই ধরনের কর্মসূচি তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এবং আরও ঐক্যবদ্ধ করে তোলে।

গোটা অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ। অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী দিনেও এমন কর্মসূচির মাধ্যমে মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment