আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পানীয় জল ও বেহাল রাস্তার অভিযোগে মাথাভাঙ্গায় পথ অবরোধ

Published on: March 13, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ১৩ মার্চঃ পানীয় জল ও রাস্তার সমস্যাকে কেন্দ্র করে মাথাভাঙ্গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। শনিবার এই অবরোধের ঘটনা ঘটে মাথাভাঙ্গা কলেজ মোড় সংলগ্ন মাথাভাঙ্গা-কোচবিহার রাজ্য সড়ক ১৬-এ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাথাভাঙ্গা শহরের ৯ নম্বর ওয়ার্ডের একটি রাস্তায় কয়েকদিন আগে পানীয় জলের পাইপলাইন বসানোর জন্য মাটি খোঁড়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই রাস্তা মেরামত করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। পাশাপাশি পাইপলাইন ফেটে যাওয়ার ফলে নোংরা জল বাড়িতে পৌঁছাচ্ছে, যা পান করার জন্য একেবারেই উপযোগী নয় বলেও দাবি করেন তারা।

এলাকাবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার কাউন্সিলরকে জানানো হলেও কোনও সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে এদিন তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানা-এর বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও অবরোধকারীদের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও প্রথমে অবরোধ তুলতে রাজি হননি এলাকাবাসীরা।
অবরোধের জেরে রাজ্য সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বহু দূরপাল্লার গাড়ি আটকে পড়ে। পরে কাউন্সিলরের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment