কোচবিহার, ৬ ফেব্রুয়ারি : শুক্রবার কোচবিহার শহরের ৪-৫ নম্বর ওয়ার্ডে প্রাতভ্রমণ কর্মসূচি হলো। এদিন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক, কোচবিহার পৌর সভার চেয়ারম্যান দিলীপ সাহা সহ দলের নেতা কর্মীরা ঐ দুটি ওয়ার্ড এর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। অভিজিত বাবু জানান, মানুষের যা প্রয়োজন আছে মেটান হবে।
অভিজিত বাবু আরওজানিয়েছেন, শহরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের পৌর পরিষেবা সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখা হলো।গোয়ালা পট্টি ,নিউ ডাবরি, কলাবাগান, দুর্গা বাড়ি, নিউডাবরি রোড, শান্তিনগর, ফরেস্ট মোড় সহ সংলগ্ন এলাকার মানুষের ছোট ছোট দাবিগুলো রাস্তা, ড্রেন, কালভার্ট সংস্কারের মতো কাজ অতি দ্রুতই শুরু হবে।
জঞ্জাল ও প্লাস্টিক মুক্ত শহর গড়তে কোচবিহার পৌরসভা কে সহযোগিতা করবে শহরবাসী এটা আমাদের প্রত্যাশা।গত কয়েকদিন ধরেই অভিজিত বাবুর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের প্রাত ভ্রমণ চলছে কোচবিহারে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। বাসিন্দারাও খুশি।
এলাকার ছোটখাটো সমস্যা গুলো জেলা তৃণমূল সভাপতি তথা কাউন্সিলর অভিজিত বাবু ও চেয়ারম্যানের নজর আনতে পেরে। দ্রুত সমাধানের আশা করছেন সকলেই। স্বাভাবিকভাবেই ব্যাপক সাড়া পড়েছে ওই কর্মসূচিতে।





